চট্টগ্রাম বন্দর
হরমুজ প্রণালি বন্ধে অপরিশোধিত তেলের সংকট; উৎপাদন বন্ধের শঙ্কায় ইস্টার্ন রিফাইনারি

হরমুজ প্রণালি বন্ধে অপরিশোধিত তেলের সংকট; উৎপাদন বন্ধের শঙ্কায় ইস্টার্ন রিফাইনারি

পরিশোধিত তেলের সরবরাহ নিয়ে শঙ্কা কিছুটা কাটলেও হরমুজ প্রণালি বন্ধ থাকায় অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে সংকট কাটেনি। সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির মজুত কমেছে। আগামী ১০ দিনের মধ্যে নতুন চালান না এলে বন্ধ হয়ে যাবে উৎপাদন। এতে পেট্রোল ও অকটেন সরবরাহ সংকটের শঙ্কায় সংশ্লিষ্টরা। তবে আরবের ইয়ানবু বন্দর থেকে এপ্রিলে ১ লাখ টনের অপরিশোধিত তেলের চালান আসার সুখবর দিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। রাস তানুরা বন্দরে আটকা পড়া এক লাখ টনের চালানটিও বিকল্প পথে আনার উদ্যোগ নেয়া হচ্ছে।

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজ

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজ

বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর দু’টি জাহাজ রেজকি এবং সোভারচেনি চট্টগ্রামে পৌঁছেছে। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) জাহাজ দু’টি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাহাজ বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী জাহাজ, সংকটের আশঙ্কা নেই: বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী জাহাজ, সংকটের আশঙ্কা নেই: বন্দর কর্তৃপক্ষ

কাতার থেকে এলএনজির চতুর্থ চালান নিয়ে একটি জাহাজ আজ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। একই দিনে মালয়েশিয়া থেকে এলপিজিবাহী আরেকটি জাহাজও বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া আগামী ১২ ও ১৪ মার্চ এলএনজি ও ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে।

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী ১৪ জাহাজ; অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা পাবে

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী ১৪ জাহাজ; অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা পাবে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে এবং আগমনের পথে রয়েছে মোট ১৪টি জ্বালানিবাহী জাহাজ। জ্বালানি মজুদ ব্যবস্থা স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬টি এলপিজি ও এলএলজিবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬টি এলপিজি ও এলএলজিবাহী জাহাজ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরের জলসীমায় এসে পৌঁছেছে এলপিজি ও এলএলজিবাহী ৬টি জাহাজ। গত ১৪ ফেব্রুয়ারি থেকে গতকাল (শনিবার, ৭ মার্চ) পর্যন্ত এসব জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে।

কর্তৃপক্ষের নানাবিধ ‘অব্যবস্থাপনায়’ চট্টগ্রাম বন্দরে কমছে না নিলাম পণ্যের জট!

কর্তৃপক্ষের নানাবিধ ‘অব্যবস্থাপনায়’ চট্টগ্রাম বন্দরে কমছে না নিলাম পণ্যের জট!

বিশেষ নিলামে পণ্য বিক্রিতে ব্যাপক সাড়া পেলেও সর্বোচ্চ দরদাতার তালিকা প্রকাশ ও অনুমোদনে দেরির কারণে লোকসানের আশঙ্কায় পণ্য ডেলিভারি নিচ্ছে না অনেক বিডার। এতে বার বার নিলাম আয়োজনের চক্রেই ঘুরপাক খাচ্ছে চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষ। ফলে বন্দরে কাঙ্ক্ষিত হারে কমছে না নিলাম পণ্যের জট।

ধর্মঘট স্থগিত ঘোষণা, চালু হলো চট্টগ্রাম বন্দর

ধর্মঘট স্থগিত ঘোষণা, চালু হলো চট্টগ্রাম বন্দর

নির্বাচন ও রমজানকে সামনে রেখে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই চট্টগ্রাম বন্দরে আন্দোলন শুরু হয়েছে: সাখাওয়াত হোসেন

নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই চট্টগ্রাম বন্দরে আন্দোলন শুরু হয়েছে: সাখাওয়াত হোসেন

আসন্ন সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই চট্টগ্রাম বন্দরে আন্দোলন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা।

চট্টগ্রাম বন্দর সচল আছে: এস এম মনিরুজ্জামান

চট্টগ্রাম বন্দর সচল আছে: এস এম মনিরুজ্জামান

চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘটের মধ্যেও বন্দরের কার্যক্রম সচল রয়েছে বলে দাবি করেছেন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই দাবি করেন।

চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট; স্থবির আমদানি-রপ্তানি

চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট; স্থবির আমদানি-রপ্তানি

দু'দিন দিন বিরতি দিয়ে বন্দর শ্রমিকদের অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘটে আবারো স্থবির চট্টগ্রাম বন্দর। একই সাথে বন্ধ বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসও। তাতে থমকে গেছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য।

কাল থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘট

কাল থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘট

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর শ্রমিক কর্মচারীরা। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে চট্টগ্রাম বন্দরের সবধরনের পণ্য খালাসও। এতে একেবারেই বন্ধ হয়ে পড়বে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য।

বিদেশি অপারেটরকে ইজারা ইস্যুতে টানা কর্মবিরতি; ৬ দিনে অচল চট্টগ্রাম বন্দর

বিদেশি অপারেটরকে ইজারা ইস্যুতে টানা কর্মবিরতি; ৬ দিনে অচল চট্টগ্রাম বন্দর

এনসিটি বিদেশি অপারেটরকে ইজারা দেয়াকে কেন্দ্র করে শ্রমিক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি ও বিক্ষোভ মিছিলে উত্তাল চট্টগ্রাম বন্দর। ২৪ ঘণ্টায় কর্মমুখর থাকা বন্দর গত ৬ দিনে স্থবির হয়ে পড়েছে। জেটিতে সুনসান নীরবতা। পুরোপুরি বন্ধ পণ্য খালাস, ডেলিভারি ও রপ্তানি পণ্য শিপমেন্ট। প্রায় ১৩ হাজার রপ্তানি কনটেইনার জমেছে ডিপো ও বন্দরে। বলা যায় পুরোপুরি অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। বার্থ অপারেটররা বলছেন, দৈনিক ক্ষতি ৩৫ লাখ টাকা। বন্দর ব্যবহারকারীরা বলছেন, এ ধরনের কমপ্লিট শাটডাউন আগে কখনো হয়নি। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশের অর্থনীতি।